1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে দীর্ঘ ১৯ বছর পর জন্মভূমিতে বিএনপি নেতা কাজী ফিরোজ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

নেছারাবাদে দীর্ঘ ১৯ বছর পর জন্মভূমিতে বিএনপি নেতা কাজী ফিরোজ

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৯ বছর পর নিজ জন্মভূমিতে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা কাজী মোহাম্মদ ফিরোজ।

 

রবিবার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ১টার দিকে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নিজ গ্রামে তার আগমনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

 

প্রিয় নেতাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে সকাল থেকেই এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা। তার আগমনের সঙ্গে সঙ্গে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ফুলেল শুভেচ্ছা, স্লোগান ও করতালির মধ্য দিয়ে নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান।

 

কাজী মোহাম্মদ ফিরোজের প্রত্যাবর্তন উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ৩নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ।

 

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথে যারা নির্যাতন, মামলা ও দুঃসময় মোকাবিলা করেও দলের পাশে থেকেছেন, তারাই দলের প্রকৃত শক্তি। কাজী মোহাম্মদ ফিরোজের এই প্রত্যাবর্তন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

 

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।

 

এ সময় বক্তব্যে কাজী ফিরোজ বলেন, এখন রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় নয়, এখন সময় দলকে সুগঠিত করার। ছাত্ররা পড়াশোনায় মনোযোগ দেবে, যুবসমাজ ব্যবসা-বাণিজ্যে যুক্ত হবে। কোনো ধরনের অন্যায়কে মেনে নেওয়া হবে না।

 

পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের ভালোবাসা ও আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

 

তার এই প্রত্যাবর্তনে নেছারাবাদ ও স্বরূপকাঠি উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্ব ও সম্ভাবনার আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দলীয় কর্মকাণ্ডে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা ফিরে এসেছে বলেও তাদের অভিমত।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম উজ্জ্বল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মামুন ভুঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network