1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

ভাণ্ডারিয়ায় জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস এবং নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

গতকাল মঙ্গলবার (৬জানুয়ারি) সকাল ১১ টায় তিনি এসব কার্যক্রম পর্যবেক্ষণ শেষে উপজেলা নির্বাচন অফিসে এক মতবিনিময় সভায় অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, ভা-ারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফ, পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজসহ অন্যান্য কর্মকর্তারা।

মতবিনিময় সভা শেষে মো. ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ভা-ারিয়া উপজেলা একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল উপজেলা। নির্বাচন ঘিরে এখানে প্রশাসনের প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। ভোটারদের আস্থা বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network