1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে জেঁকে বসেছে শীত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নিজের আমলকে গোপন রাখবেন, প্রকাশ করবেন না -ছারছীনার পীর ছাহেব হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! বাবুগঞ্জে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট এর ব্যাবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন কাজী রওনাকুল ইসলাম টিপু ২১ বছরেও পাকা হয়নি বাবুগঞ্জের ইসলামপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক

ইন্দুরকানীতে জেঁকে বসেছে শীত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে জেঁকে বসেছে শীত। সঙ্গে বইছে হিমেল বাতাস, দিনের বেলাতেও ঝরছে ঘন কুয়াশা।

 

 

সরেজমিনে দেখা গেছে, সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

 

 

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ইন্দুরকানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

 

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। তীব্র ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীত থেকে বাঁচতে জড়োসড়ো হয়ে চলাচল করছেন পথচারীরা।

 

 

ভোর থেকে কুয়াশার ঘনত্ব বাড়ায় পিরোজপুর জেলায় সূর্যের মুখ দেখা যায়নি। শীতের কারণে যানবাহনের চালক ও যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্নআয়ের মানুষ, শ্রমজীবী ও পথচারীরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকের জন্য এই শীত আরও দুর্বিষহ হয়ে উঠেছে। একটু উষ্ণতার আশায় কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network