1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুক্তরাষ্ট্রে সহায়তা পাওয়া অভিবাসীদের তালিকায় বাংলাদেশ, নেই ভারত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

যুক্তরাষ্ট্রে সহায়তা পাওয়া অভিবাসীদের তালিকায় বাংলাদেশ, নেই ভারত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় ৫৪ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা পাচ্ছে, এমন তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

গত ৪ জানুয়ারি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বিদেশে জন্ম নেওয়া অভিবাসী পরিবারদের মধ্যে কত শতাংশ সরকারি সহায়তা পাচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকার অভিবাসীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে খাদ্য, স্বাস্থ্যসেবা এবং আবাসনের জন্য সহায়তা।

 

 

যুক্তরাষ্ট্রের অভিবাসী পরিবারদের সরকারি সহায়তা সম্পর্কিত তথ্য ১২০টি দেশ ও অঞ্চলের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এতে সব দক্ষিণ এশিয়ার দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে ভারতকে বাদ দেওয়া হয়েছে। ভারতের বাদ দেওয়ার কারণ প্রকাশ করা হয়নি।

;k

ট্রাম্পের পোস্ট করা চার্টটিতে অভিবাসীদের জন্মভূমি এবং কত শতাংশ অভিবাসী পরিবার সহায়তা পাচ্ছে, তা দেখানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ভুটানের অভিবাসী পরিবাররা সর্বোচ্চ সরকারি সহায়তা পাচ্ছে প্রায় ৮১.৪ শতাংশ। তাদের পরে রয়েছে ইয়েমেনি পরিবাররা, যারা ৭৫.২ শতাংশ সহায়তা পাচ্ছে এবং সোমালি পরিবারগুলো ৭১.৯ শতাংশ সহায়তা পাচ্ছে। 

অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানের অভিবাসী পরিবার ৬৮.১ শতাংশ সরকারি সহায়তা পাচ্ছে, পাকিস্তানের ৪০.২ শতাংশ এবং নেপালের ৩৪.৮ শতাংশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network