1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

ভাণ্ডারিয়ায় ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

 

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চারদিন ব্যাপী ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেল উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ভাণ্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিল উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ রুহুল আমিন, বাংলাদেশ জামায়েত ইসলামের ভাণ্ডারিয়া উপজেলা আমির ও শিয়ালকাঠি আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমির হোসেন খান, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, চিঙ্গুড়িয়া এন আই এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকসহ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলা শেখায়।

 

পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network