1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে মৎস্য সমিতির নেতাকর্মীর বিএনপিতে যোগদান - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

ইন্দুরকানীতে মৎস্য সমিতির নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় মৎস্য সমিতির সভাপতি মোঃ হামেদ জোমাদ্দারের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

 

এ সময় নব যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সময় পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আজ তৃণমূল থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জিয়ানগরে শতাধিক নেতাকর্মীর যোগদান সেই গণজোয়ারেরই প্রতিফলন। বিএনপি কখনো আপোষের রাজনীতি করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ও আপসহীন।

 

তিনি আরও বলেন, “আজকের এই যোগদান আমাদের আন্দোলনকে আরও বেগবান করবে।” অনুষ্ঠান শেষে নবযোগদানকারী নেতাকর্মীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির সব কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network