1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও  জাতীয় শিক্ষা সপ্তাহের আহবায়ক মোঃ আসাদুজ্জামান।

 

উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ।

 

শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থী ও শিক্ষককে পুরস্কার প্রদান, কেরাত, হামদ, নাথ, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক, নজরুল ও রবীন্দ্র সংগীত, নৃত্য ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network