1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি : পিরোজপুর-২ এমপি প্রার্থী সুমন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি : পিরোজপুর-২ এমপি প্রার্থী সুমন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, গণতন্ত্রের মা খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তার সুযোগ্য নেতৃত্বে এদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছিল।

 

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নেছারাবাদের জগন্নাথকাঠী বন্দর কমিটি ও ব্যবসায়ীদের আয়োজনে সাবেক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই কোন অপশক্তি দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্নকে বাধাগ্রস্ত করতে পারবে না।

 

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর বাংলাদেশের মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলেন। তারা জনগণকে বলেছিলেন ১০ টাকা কেজিতে চাল বিক্রি করবেন, ঘরে ঘরে চাকরি দেবেন! মানুষকে মিথ্যে মরীচিকার পিছনে ঘুরিয়েছেন। বিএনপি সরকার মিথ্যে স্বপ্ন দেখায় না। তার প্রমাণ বিগত বিএনপি সরকারের আমলে আপনারা দেখেছেন।

 

আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের জন্য প্রেরণার উৎস। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

 

জগন্নাথকাঠী বন্দর ব্যবসায়ী সমিতির আহবায়ক কাজী আনিসুজ্জামানের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, স্বরুপকাঠী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক মইনুল হাসান, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন তালুকদার,যুগ্ম আহ্বায়ক কাজী তৌহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network