1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দোয়া/মহানবী (সা.) সুখকর কিছু দেখলে যে দোয়া পড়তেন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

দোয়া/মহানবী (সা.) সুখকর কিছু দেখলে যে দোয়া পড়তেন

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

ইসলাম ডেস্ক : মানুষের প্রাত্যহিক জীবনে আনন্দ-সুখ কিংবা দুঃখ-কষ্ট সবই মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কাজেই আনন্দের মুহূর্তে যেমন তাঁর প্রশংসা করা কর্তব্য তেমনি দুঃখ-কষ্টের সময়েও তার কাছে আত্মসমর্পণ করা জরুরি। তাই রাসুল (সা.) আনন্দের বা সুখকর কোনো কিছু দেখলে বলতেন –

(الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ)

উচ্চারণ : ‘আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত’।

অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়।

আর যখন কোনো অপছন্দনীয় কিছু দেখতেন তখন বলতেন –

(الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ)

উচ্চারণ : ‘আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল। ’

অর্থ : সব প্রশংসা সব অবস্থায় মহান আল্লাহর জন্য।

আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কোনো পছন্দনীয় কিছু দেখতেন তিনি বলতেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত’। আর যখন কোনো অপছন্দনীয় কিছু দেখতেন তিনি বলতেন, ‘আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল।

’ (ইবনে মাজাহ, হাদিস নং : ৩৮০৩)

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network