1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

পিরোজপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ‎পিরোজপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ১৭ দিন আগে নিখোঁজ বাক প্রতিবন্ধী মারুফ সিকদারের (২৭) দাবি মরদেহটি মারুফের।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



নিহত মারুফ সিকদার পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি গ্রামের সাহেদ সিকদারের ছেলে।



পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মরদেহ শনাক্তের বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খালের ঝোপের মধ্যে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ওই এলাকায় ১৭ দিন ধরে নিখোঁজ থাকা বাক প্রতিবন্ধী যুবকের পরিবারকে খবর দিলে তারা মরদেহ ওই যুবকের দাবি করেন এবং যুবকের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার দাবি করেন। তবে এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

 

 



নিহত মারুফ সিকদারের বাবা সাহেদ সিকদার বলেন, ‘গত মাসের ২৩ তারিখ আমার বাক প্রতিবন্ধী ছেলে নিখোঁজ হয়। আজকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। এখানে এসে দেখি এটা আমার ছেলের মরদেহ। আমার ছেলের বউ আর শ্বশুরবাড়ির সঙ্গে তার দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল। আমার ধারণা তাকে হত্যা করা হয়েছে।’



পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন বলেন, ‘পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রাম থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওখানে এক পরিবার দাবি করছে মরদেহটি তাদের নিখোঁজ সন্তানের। তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ শনাক্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে পরবর্তীতে এ বিষয়ে জানানো যাবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network