1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সারা বছর নানান সময়ে দান করা টাকা কি জাকাত হিসেবে গণ্য করা যাবে? - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

সারা বছর নানান সময়ে দান করা টাকা কি জাকাত হিসেবে গণ্য করা যাবে?

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
 ইসলামী জীবন ডেস্ক :

প্রশ্ন

গত বছর আমার পাঁচ হাজার টাকা জাকাত আসে। জাকাতের হিসাব করার পর আমি নিয়ত করি, এখন থেকে গরিব-মিসকীনদের যত সাহায্য সহযোগিতা করব, সব জাকাতের টাকা থেকেই হিসাব হবে। তবে আমি সে জন্য কোনো টাকাপয়সা আলাদা করে রাখিনি। এরপর পুরো বছর বিভিন্ন সময়-সুযোগে দান-সদকা করি।

দান করার সময় কখনো জাকাতের নিয়ত করেছি। আবার কখনো সাধারণ দান হিসাবেই সদকা করেছি। সুনির্ধারিতভাবে যাকাতের নিয়ত ছিল না।

জানার বিষয় হলো, যেহেতু আমি বছরের শুরুতে সকল দান-সদকার ব্যাপারে জাকাতের নিয়ত করে নিয়েছি, তাই যেসব সদকা সাধারণ দান হিসাবে করেছি, দেওয়ার সময় সুনির্ধারিতভাবে জাকাতের নিয়ত ছিল না, তা কি জাকাত হিসাবে আদায় হয়েছে?

-আবুল ফারাহ, লালবাগ, ঢাকা

উত্তর
জাকাত আদায় হওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিকে তা জাকাতের নিয়তে দেওয়া জরুরি।

এ নিয়ত দুইভাবে করা যায়–
১. প্রতিবার দেওয়ার সময় জাকাতের উদ্দেশ্যে দান করা।

২. জাকাত আদায়ের উদ্দেশ্যে কিছু টাকা আলাদা করে রাখা, এ নিয়ত করে যে, টাকাগুলো দ্বারা শুধু জাকাত প্রদান করা হবে।

দ্বিতীয় প্রকারের টাকা থেকে জাকাত দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত লোকদের দেওয়ার সময় প্রতিবার নিয়ত করা জরুরি নয়; বরং টাকাগুলো পৃথকভাবে সংরক্ষণ করার সময় যে নিয়ত করা হয়েছিল, তা-ই যথেষ্ট হবে। কিন্তু যদি জাকাতের নিয়তে সম্পদ পৃথক করে না রাখে, তাহলে দরিদ্রদেরকে জাকাত দেওয়ার সময় প্রতিবারই জাকাতের উদ্দেশ্য করে দিতে হবে।

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু জাকাত আদায়ের নিয়তে জাকাতের টাকা পৃথক করে রাখেননি, তাই এ ক্ষেত্রে যেসব দান-সদকা জাকাতের নিয়তে করেননি, ওই সব দান জাকাত হিসেবে আদায় হয়নি; বরং নফল হিসাবে আদায় হয়েছে। এক্ষেত্রে আপনার বছরের শুরুর ওই নিয়ত জাকাত আদায়ের জন্য যথেষ্ট নয়। তাই আপনাকে ওই পরিমাণ টাকার জাকাত পৃথকভাবে আদায় করে দিতে হবে। আপনি পূর্বের নফল দানের জন্য সওয়াবের ভাগী হবেন।

* >بدائع الصنائع< ২/১৪৬ : وأما وقت النية، فقد ذكر الطحاوي: ولا تجزئ الزكاة عمن أخرجها إلا بنية مخالطة لإخراجه إياها، كما قال في باب الصلاة، وهذا إشارة إلى أنها لا تجزئ، إلا بنية مقارنة للأداء، … والصحيح أن النية تعتبر في أحد الوقتين، إما عند الدفع وإما عند التمييز، هكذا روى هشام عن محمد في رجل نوى أن ما يتصدق به إلى آخر السنة، فهو عن زكاة ماله، فجعل يتصدق إلى آخر السنة، ولا تحضره النية، قال: لا تجزئه.

–মুখতাসারুত তাহাবী, পৃ. ৪৫; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/২৬৮; উয়ূনুল মাসায়েল পৃ. ৩৩; তুহফাতুল ফুকাহা, পৃ. ১/৩১০-৩১১; আলমুলতাকাত, পৃ. ৭৩; শরহু মুখতাসারিত তাহাবী, ইসবিযাবী ১/৫২১; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৮৭; আননাহরুল ফায়েক ১/৪১৮; আদ্দুররুল মুখতার ২/২৬৮-২৬৯

উৎস : আল-কাউসার, ডিসেম্বর ২০২৫।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network