1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে জাফর আহমেদ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার! বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক পুলিশের জন্য ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো প্রবাসীর মরদেহ পৌঁছালো নিজের গ্রামে এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত বাউফলে ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসা ভাঙচুর-অগ্নিসংযোগ ফের কক্সবাজারের হোটেলে আগুন, প্রাণে বাঁচল ৩ শতাধিক পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেফতার

বাকেরগঞ্জে জাফর আহমেদ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ।

 

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় ৮জানুয়ারী তিনি এই গৌরব অর্জন করেন। জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরির শর্ত পূরণ করে তিনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বেও তিনি ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

 

প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ বর্তমানে বাংলাদেশ স্কাউট বাকেরগঞ্জ উপজেলার সহ-সভাপতি।এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১৬ সালে ভারতের চেন্নাই আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহনের জন্য মনোনীত হয়েছিলেন।

 

প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে এইচ এম জাফর আহমেদ বলেন , ‘আমি চাই, প্রতিটি ছাত্রছাত্রী এভাবে কঠোর অধ্যবসায় আর শ্রম বিনিয়োগ করে যাক। একদিন না একদিন সফলতা তাকে ধরা দিবেই। আমাদের সমাজে এভাবে প্রতিটি ছাত্র যদি তার নিজের অবস্থান থেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করে যায় ও স্বপ্ন দেখে, তাহলে একটি সুখি আর সমৃদ্ধ বাংলাদেশ গঠন অনেকাংশে সহজ হবে। তাই সমাজের বিত্তবানেরা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্যের হাত বাড়ালে সমাজ হতে অপরাধ ও বেকার সমস্যা দূর হবে এবং পাশাপাশি সমাজের মঙ্গল সাধিত হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network