1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে অবস্থিত মেসার্স মক্কা ব্রিক্স এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম।

 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে ভাটা মালিক মো. ইউসুফ মুন্সি–কে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে প্রস্তুতকৃত কাঁচা ইট বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা, নদী দখল ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

 

 

স্থানীয়রা অভিযোগ করেন, ভাটা মালিক দীর্ঘদিন ধরে বলেশ্বর নদীর তীর দখল করে মাটি কেটে ইটভাটা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে আশপাশের জমি দখলের অভিযোগও রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network