1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত ও যুগ্ম-আহ্বায়ক এলিজা জামান।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার- এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, জুয়েল মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের জেলা, পৌর ও জেলার সাতটি উপজেলা ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক ত্যাগ, সাহসী নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভার শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network