1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে : বিলকিস জাহান শিরীন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে : বিলকিস জাহান শিরীন

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরীন বলেন, বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর ত্যাগ আমাদের প্রেরণা যোগায়।

 

শনিবার (১৭ জানুয়ারী) বিকেল ৪ টায় ভা-ারিয়া উপজেলা বিএনপি আয়োজিত জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তাবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, খালেদা জিয়া নিজের সন্তানকে বিসর্জন দিয়ে দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির পরিবারকে আগলে রেখেছেন, এটা শুধু একজন নেত্রীর দায়িত্ব পালন নয়, বরং এক মায়ের আত্মত্যাগের অনন্য উদাহরণ। খালেদা জিয়ার ৪০ বছর যে ঘরে সংসার কেটেছে সেই ঘরে থেকে শেখ হাসিনা তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে। তখন তিনি শুধু মাত্র বলেছেন ওরা আমাকে অসম্মান করেছে, তিনি একটি খারাপ কথাও বলেনি। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন।
বিলকিস জাহান শিরীন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

ভাণ্ডারিয়া বিএনপির সভাপতি ও পিরোজপুর -২ আসনের ধানের শীষে মনোনিত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্ত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবির লাবু, পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক খাঁন নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমূখ।

 

এসময় উপস্থিত ছিলেন ভা-ারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, পৌর বিএনপির আহবায়ক মোঃ আব্দুল মান্নান হাওলাদা, সদস্য সচিব মোঃ মাসুদ রানা পলাশ, বিএনপির সহ সাধারণ সম্পাদক দেলোয়ারহোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুলকালাম মলাদ জমাদ্দার, রুহুল আমিন মুন্সী প্রমূখ। পরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত আনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভা-ারিয়া কাপুরিয়া পট্টি বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network