ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার সাপ্তাহিক হাটের দিন স্থানীয় মাছ বাজার হতে মাছ ব্যাবসায়ী মো. রাসেলের মাছের দোকান থেকে ৫টি নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ করে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা পরে স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যাবসায়ী রাসেলকে ৩ (তিন) হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বড় ২টি মাছ ভাগ করে পৌরসভার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। বাকি ছোট তিনটি ধ্বংস করে মাটিতে পুতে রাখা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার জানান, বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী মাছ ব্যাবসায়ী রাসেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় কোস্টগার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মেদসহ অন্য সদস্য এবং বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।