1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাবেক উপজেলা চেয়ারম্যানসহ জেপির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ জেপির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

 

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে।

দীর্ঘদিন জাতীয় পার্টির (জেপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় জেপির সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। একযোগে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

 

শনিবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় ৯ টায় চরখালী বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বলের নেতৃত্বে এক হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

 

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরীন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবির লাবু, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক খাঁন নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত,  ভান্ডারিয়া বিএনপি’র সভাপতি ও পিরোজপুর -২ আসনের ধানের শীষে মনোনিত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমূখ।

 

বিএনপিতে যোগদানকৃত আন্যান্যরা হলেন, জেপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সিনিয়র সহ সভাপতি ও নদমূলা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল কবির বাবুল তালুকদার, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাংগঠনিক সম্পাদক খোকন সিকদার, পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি মোঃ রেজাউল হক রেজভী জোমাদ্দার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি মনির সরদার, ওয়ার্ড কাউন্সিলর মো. কাদের সরদার, ফকরউদ্দিন জালাল মিয়া জামাল উদ্দীন স্বপন মিয়াসহ প্রায় ৫০ জন বর্তমান ও সাবেক ইউপি সদস্য এবং সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

 

জেপির বিশাল কর্মী বাহিনী বিএনপিতে যোগদানের ফলে ভান্ডারিয়া জেপির সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

উল্লেখ্য যে, ভান্ডারিয়া দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির (জেপি) একক আধিপত্যের এলাকা হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের বিশাল একটি অংশের এই প্রস্থান দলটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

 

যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান পরিবর্তনে বর্তমান জাতীয় ও স্থানীয় প্রেক্ষাপটে জেপির রাজনীতি জনগণের আশা- আকাঙ্ক্ষা পূরণে সীমাবদ্ধ হয়ে পড়েছে। দীর্ঘকাল দলটির সাথে যুক্ত থেকেও তারা এক ধরনের রাজনৈতিক স্থবিরতা অনুভব করছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে একটি বড় এবং গণমুখী রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা থেকেই তারা বিএনপির পতাকাতলে আসার সিদ্ধান্ত নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network