1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মার্কিন শুল্ক আতঙ্কে রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করেছে ভারত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

মার্কিন শুল্ক আতঙ্কে রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করেছে ভারত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক : ভারতীয় পণ্যের উপরে প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি ছিল ৫০০ শতাংশ শুল্ক চাপাবেন দিল্লির ওপর।

 

বুধবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত।

যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাব ছিল, সব দেশ বা কোনও দেশের কোম্পানি যদি ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল কেনে তবে ওই সমস্ত দেশের উপরে ৫০০ শতাংশ কর আরোপ করা হোক। আমেরিকার সিনেটের বিদেশ বিষয়ক কমিটিতে এই প্রস্তাবকে বিপুল ভাবে সমর্থন জানানো হয়েছিল।

 

আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যেই পুতিনের দেশ থেকে তেল আমদানি করে এমন দেশগুলির উপরে শুল্ক আরোপ করা হচ্ছে।

 

বুধবার ইউরোপের দেশগুলির সমালোচনা করে মার্কিন অর্থমন্ত্রী জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে কয়েক বছর কেটে গেলেও বিভিন্ন দেশ রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। সেই টাকা থেকেই মস্কো যুদ্ধের রসদ পাচ্ছে। তাঁর দাবি, নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জেনেও ইউরোপের দেশগুলি পুতিনের দেশ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network