1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ফেসবুক স্ট্যাটাসে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আসিম মুনিরের হাতে সর্বময় ক্ষমতা, কোন পথে পাকিস্তানের সশস্ত্র বাহিনী উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ বার্ষিক কাউন্সিল-সভাপতি মোবারক,সম্পাদক খলিলুর রহমান চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ বানারীপাড়ায় সেবা সংঘ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: ইউএনও’র কাছে বিচারের দাবি রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ রহমতপুরের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন খান ‘বান্ধবীকে’ বিয়ের আশায় নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, অপারেশনের পর যুবতীর মৃত্যু

কলাপাড়ায় ফেসবুক স্ট্যাটাসে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি। দলের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মো. দ্বীন ইসলাম শুভ গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন।

 

 

একই সঙ্গে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল (অর্থবিষয়ক) দায়িত্বও পালন করছিলেন দ্বীন ইসলাম। জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

 

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে দ্বীন ইসলাম লেখেন, গত ৫ আগস্টের পর তিনি জামায়াতের রাজনীতিতে যুক্ত হন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আদর্শ থেকেই তাঁর রাজনীতিতে আসা। তবে পরে দলীয় পর্যায় থেকে পাওয়া কিছু বার্তা তাঁর আদর্শিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে হয়েছে। এ কারণেই তিনি জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে উল্লেখ করেছেন।

 

এ বিষয়ে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপ‌তি মো. তোফাজ্জল সিপাহি বলেন, ৫ আগস্টের পর অনেকেই জামায়াতের রাজনীতিতে যুক্ত হয়েছেন। শুভও তখন সংগঠনে যোগ দেন। শুরুতে তাঁকে ইউনিয়ন বাইতুল মাল-এর দায়িত্ব দেওয়া হয়। পরে ৭ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পান।

 

কলাপাড়া উপ‌জেলা জামায়া‌তের আমীর মুহাম্মদ আবদুল কাইউম বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর (দ্বীন ইসলাম) কিছু ত্রুটি ছিল। তবে তিনি কী কারণে পদত্যাগ করেছেন, তা সংগঠনের পক্ষ থেকে নিশ্চিতভাবে জানা নেই। তি‌নি সম্ভবত আরেক‌টি ইসলামী সংগঠ‌নের ম‌ঙ্গে যুক্ত হ‌য়ে‌ছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network