1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় সাবেক শিক্ষক আব্দুল মান্নান মাষ্টারের কুলখানী অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ঝালকাঠিতে অস্বাস্থ্যকর সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে নতুন মাত্রা বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

বানারীপাড়ায় সাবেক শিক্ষক আব্দুল মান্নান মাষ্টারের কুলখানী অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের সাবেক সহকারী শিক্ষক আব্দুল মান্নান মাষ্টারের (৮১) কুলখানী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ জানুয়ারী) বাদ জুমা বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল জামে মসজিদ, পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের তমালতলা জামে মসজিদ ও বায়তুল মোকাররম জামে মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

 

প্রসঙ্গত, মঙ্গলবার (২০ জানুয়ারী) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সর্বজন শ্রদ্ধেয় আব্দুল মান্নান মাষ্টার মারা যান। মরহুম আব্দুল মান্নান মাষ্টার বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল ও উপজেলা সুজনের সভাপতি সাংবাদিক সোহেল মাহাবুবের বাবা।

 

বুধবার (২১ জানুয়ারী) বাদ আসর মরহুমের এক সময়ের কর্মস্থল বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে স্ত্রীর কবরের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network