1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দিতে একটি ষড়যন্ত্র দানা বাঁধছে : মামুনুল হক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দিতে একটি ষড়যন্ত্র দানা বাঁধছে : মামুনুল হক

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি: ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দিতে একটি ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের আমীর মামুনুল হক। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর পিরোজপুর–২ আসনের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

 

মামুনুল হক বলেন, রক্ত দিয়ে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে ব্যর্থ করে দিতে পরাজিত সব শক্তি একত্রিত হয়ে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিছু মানুষের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নেই। তাই তারা একদিকে মানুষকে প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দিতে বলে, আবার গোপনে গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালায়। জাতীয় রাজনীতিতে এ ধরনের মোনাফিকি তিনি দেখতে চান না বলেও মন্তব্য করেন।

 

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তিনি প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

 

সমাবেশে নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রয়াত জামায়াত নেতা মাওলানা মো. দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুর–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর–১ আসনে জামায়াত মনোনীত আরেক প্রার্থী, শামীম সাঈদীর ছোট ভাই মাসুদ সাঈদী।

 

এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network