1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ার খেয়া থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ৩৪ বছরেও চালু হয়নি ছাত্রাবাস, এখন মাদকসেবীদের আস্তানা নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বাউফলের নিয়োগ পরীক্ষায় এমপিপুত্রের ‘অবৈধ’ উপস্থিতি নিয়ে বিতর্ক ভোলা থেকে হিমালয় চূড়া, মুহিতের রোমাঞ্চকর উপাখ্যান ইসলামি আন্দোলনের পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি গঠন অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ ভরা মৌসুমেও বাজারে ইলিশের খরা, সাধারণ মানুষের নাগালের বাইরে দাম ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

ভান্ডারিয়ার খেয়া থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় লঞ্চঘাটের খেয়া পারাপারের সময় নদীতে পড়ে মিজানুর রহমান ওরফে মেজার (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি দীর্ঘ দিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ যুবক ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম খাল এলাকার বাসিন্দা মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। মিজানুর দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিজানুর রহমান তার মামার সঙ্গে ভান্ডারিয়ার লঞ্চঘাটে খেয়া বাইতে আসেন। দুপুর আনুমানিক ১২টার দিকে তার মামা লঞ্চঘাট এলাকায় চা পানের জন্য গেলে মিজানুর নিজেই যাত্রীদের নদী পার করে দেওয়ার জন্য খেয়া ছেড়ে দেন। খেয়াটি নদীর মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এলেও স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

খেয়ার মাঝি ও নিখোঁজ মিজানুর রহমানের মামা কুদ্দুস ফরাজি জানান, খেয়া পারাপারের সময় হঠাৎ করে মিজানুর নদীতে পড়ে যান। খেয়ায় থাকা যাত্রীরা চিৎকার দিলে মুহূর্তের মধ্যেই আশপাশের লোকজন ছুটে এলেও নদীর স্রোতে মিজানুর দ্রুত তলিয়ে যান।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল ডুবুরি দল বর্তমানে গৌরনদীতে একটি উদ্ধার অভিযানে নিয়োজিত থাকায় তারা তাৎক্ষণিকভাবে ভান্ডারিয়ায়
পৌঁছাতে পারছে না। এ কারণে পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে নদীতে উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network