1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী : পিরোজপুরে সোহেল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী : পিরোজপুরে সোহেল

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কাউখালীতে পিরোজপুর ২ আসনে (কাউখালী ভান্ডারিয়া ও নেছারাবাদ)  আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করব। ধর্মকে আমরা ব্যবহার করব না, ধর্ম নিয়ে ব্যবসা করার কারো অধিকার নেই। বিএনপি হল মুক্তিযোদ্ধা স্বপক্ষের দল।

 

রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় উপজেলার দক্ষিণ বাজারে বিএনপির নির্বাচনী অফিসে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে নির্বাচনীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

 

কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত নাথ, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার বড়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা ইমাম ও মোয়াজ্জেম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন, হাফেজ মোঃ সোলেমান হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এছাড়া আহমেদ সোহেল মঞ্জুর সুমন হিন্দু সম্প্রদায় ও ব্যবসায়ীদের সাথে আলাদা আলাদা ভাবে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network