ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: ভা-ারিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত উপজেলা কমিটির সদস্যরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর ভা-ারিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রচারণায় অংশ নেওয়া জুলাই যোদ্ধারা বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন। তারা সবাইকে ‘হ্যাঁ’ ভোটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত ভা-ারিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাফসান ইসলাম ইয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম, যেখানে দেশের যুবকরা স্বাধীনতা, ন্যায্যতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণপণ লড়াই করেছিলেন। সেই গণঅভ্যুত্থানের চেতনাকে অক্ষুন্ন রাখা এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী, জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব অপরিসীম। এটি দেশের জন্য একটি দায়িত্বশীল পদক্ষেপ, যা গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার পাশাপাশি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নতুন দিশা নির্দেশ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য দেলোয়ার বেপারী, ইব্রাহীম হাওলাদার, নাঈম সিকদার, মোঃ মেহেদি হাসান মুন্না, রাহাত মাহমুদ, রাহাত মিয়া ও জলিল হাওলাদার সহ আরো আনেকে।