1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সেক্রেটারিসহ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মোহনগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে রোববার (২৫ জানুয়ারি) রাত ৮ টায় এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় মোহনগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ জুনায়েদ আহমেদসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যরা হলেন উপজেলার প্রচার সম্পাদক হাফেজ ঈসমাইল, ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের সভাপতি হাফেজ উসমান গণি, উপজেলা সদস্য পলাশ মিয়া, মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ শিবলী, আনোয়ার হোসেন, সুলতান মিয়া,আবুল কাশেম, রবিউল ইসলাম, তামজিদ হোসেন, মোফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম, শিব্বির তালুকদার, তুহিন মিয়া, মো. আব্দুল্লাহ, আওলাদ হোসেন প্রমুখ।

যোগদান করা নতুন সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীন এবং নেত্রকোনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমির এটি এম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা সেক্রেটারি জায়েদ হাসান প্রমুখ।

জামায়াতে যোগদান করা মোহনগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ জুনায়েদ আহমেদ বলেন, ‘নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে জামায়াত। ফ্যাসিস্টমুক্ত সমাজ গড়ার জন্য চব্বিশের আন্দোলন জামায়াতের নেতৃত্বেই হয়েছে। তাই জামায়াতকে বিজয়ী করতেই আমরা আজ এই দলে যোগদান করেছি।’

জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার বলেন, ‘সাম্যের বাংলাদেশ গড়তে জামায়াতের কোনো বিকল্প নেই। আজ যারা যোগদান করেছেন, তারা সবাই আগামীর দেশ গড়ার অংশীদার। জামায়াতকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network