1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ৪, ইয়াবাসহ অস্ত্র উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী রাজিব আহসান ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আলোচনায় ইরান ‘খুবই আন্তরিক’, দাবি ট্রাম্পের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে লালমোহনে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে সাংবাদিককে পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল বরিশালে শিয়াল হত্যা : ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ আদালতের বামনায় ইয়াবাসহ দুই কথিত মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুরে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ৪, ইয়াবাসহ অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে  যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার এবং মাদক ব্যবসায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ সোমবার সকালে পিরোজপুর সদরের পূর্ব শিকারপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে খান মঞ্জিল’ নামক একটি দোতলা ভবন থেকে  ৪৯৬ পিস  ইয়াবা ট্যাবলেট এবং আমদানিকৃত কুড়াল, পকেট নাইফ ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

বিকেলে এ তথ্য জানানো হয়। এসময়ে মো. জালাল কাজীর ছেলে মো. টিপু কাজী (৩৭), শাহ আলম এর ছেলে মো. নূর ইসলাম (২৮),  রওন মিয়ার ছেলে ইমরান (৩৬) ও কে এম সিদ্দিকুর রহমান এর ছেলে মো. শাজিব খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতাকৃতরা সবাই সদর উপজেলার কুমারখালী এলাকার  বাসিন্দা। গ্রেফতারকৃত প্রত্যেককে ২৪ মাস করে জেল ও ৫ হাজার টাকা করে জারিমানা করা হয়।

 

সেনা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে ভবনটির বিভিন্ন গোপন কুঠুরি তল্লাশী করে ওই মাদক  যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

পিরোজপুর সদর সেনা ক্যামেপর কমান্ডার মেজর ইশরাক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের প্রত্যেককে ২৪ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা কওে  অর্থ দন্ড দেন।  জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network