1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইসলামী আন্দোলনই প্রকৃত ইসলামের আদর্শভিত্তিক রাজনৈতিক দল : চরমোনাই পীর - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত গ্রিনলাইন পরিবহনের ৫ বাস আটক, দাবি আদায় করলেন ববি শিক্ষার্থীরা ইউপি নির্বাচনে সারা দেশে প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম ভোলায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি শেখ হাসিনার কবরও বাংলার মাটিতে হবে না বরগুনায় এনসিপি নেতারা চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতিবাদ

ইসলামী আন্দোলনই প্রকৃত ইসলামের আদর্শভিত্তিক রাজনৈতিক দল : চরমোনাই পীর

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই হলো প্রকৃত ইসলামের আদর্শভিত্তিক একমাত্র রাজনৈতিক দল। দেশে ইসলামী শাসনব্যবস্থা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার মোড় সিএন্ডবি বালুর মাঠে ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়ার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

চরমোনাই পীর বলেন, নামধারী অনেক ইসলামী দল থাকলেও তারা প্রকৃত ইসলামের আদর্শ বহন করে না। ইসলামের আদর্শ বাস্তবায়নের কথা বলে একটি রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ইসলামের নাম ব্যবহার করে তারা জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে।

 

তিনি ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলেন, মা-বোন ও বয়োজ্যেষ্ঠদের একবারের জন্য হলেও হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।

 

ময়মনসিংহ-২ আসনের প্রার্থী সম্পর্কে তিনি বলেন, মুফতি গোলাম মাওলা ভূঁইয়া একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব মানুষ। তাকে নির্বাচিত করলে ফুলপুর-তারাকান্দাবাসী একজন যোগ্য প্রতিনিধি পাবে, ইনশাআল্লাহ।

 

পথসভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সংসদ সদস্য প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়ার হাতে প্রতীকীভাবে হাতপাখা মার্কা তুলে দেন।

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর শাখার উপদেষ্টা মাওলানা জালাল উদ্দীন, পাশাপাশি কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network