1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইসলামের পক্ষে একমাত্র বাক্স হাতপাখা : মুফতি রেজাউল করীম - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

ইসলামের পক্ষে একমাত্র বাক্স হাতপাখা : মুফতি রেজাউল করীম

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম—ইসলামের পক্ষে একটাই বাক্স থাকবে, আর সেই বাক্স হলো হাতপাখা মার্কা।”

 

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-৪ (রৌমারী–রাজিবপুর–চিলমারী) আসনের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

রেজাউল করীম বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য একমাত্র হাতপাখা প্রতীকই ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। হাতপাখা ইসলামি আইন প্রতিষ্ঠা করবে। দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সৎ আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণে ভোট দেওয়াই হবে প্রকৃত বিজয়। এ লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ একা নয়। আমাদের সঙ্গে আল্লাহ আছেন, সঙ্গে রয়েছেন দেশের সম্মানিত ওলামা-মাশায়েখ একরাম। যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যে উদ্দেশ্য নিয়ে একসঙ্গে পথ চলছিলাম এবং সমঝোতায় ছিলাম, ইসলামের স্বার্থ ও দেশের স্বার্থে তা বিলীন হয়ে গেছে। তাই বাধ্য হয়েই আমাদের একা হয়ে এগোতে হয়েছে।”

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান। সভায় জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network