1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে বিএনপি প্রার্থীর পক্ষে হিন্দু সম্প্রদায়ের সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

কাউখালীতে বিএনপি প্রার্থীর পক্ষে হিন্দু সম্প্রদায়ের সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে সোমবার দুপুরে উপজেলার উত্তর বাজার পুরাতন হাসপাতাল চত্বরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে পিরোজপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমনকে সমর্থন জানিয়ে হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার আহবায়ক প্রাক্তন শিক্ষক বিনয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ২ আসনের (কাউখালী-ভান্ডারিয়া ও নেছারাবাদ) বিএনপির মনোনীত প্রার্থী আহাম্মদ সোহেল মঞ্জুর সুমন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সদস্য সচিব পল্লব শিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সভাপতি দুলাল শীল ধলু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সচিব জ্যোতির্ময় চক্রবর্তী রতন, দীপক হালদার, জয়দেব মেম্বার, সুমন, প্রভাতী রানী সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সমাবেশে উপজেলা বিভিন্ন ইউনিয়নের দুই সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network