1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম লাবুর গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

ভান্ডারিয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম লাবুর গণসংযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় ধানের শিষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম লাবু।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি ভা-ারিয়ার কাপালির হাট সহ বিভিন্ন সড়ক ও জনবহুল স্থানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ভোটারদের কাছে ধানের শিষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

 

ডা. রফিকুল ইসলাম লাবু বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের মত প্রকাশের স্বাধীনতা দমন করা হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শিষের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দেবে। নিরপেক্ষ নির্বাচন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। দেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ধানের শিষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

 

গণসংযোগে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান, শ্রমিক দলের সভাপতি মোঃ ইমান আলী, পৌর শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর সিকদার, পৌর বিএনপির সদস্য মোঃ নান্টু কাজী, শিমু খান, যুবদল নেতা নয়ন জোমাদ্দারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network