1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে : সানাউল্লাহ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে : সানাউল্লাহ

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারল আবুল ফজল মো: সানাউল্লাহ (অব:) বলেছেন সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই নির্বাচনটি আমাদের জাতির জীবনে একটু ঐতিহাসিক নির্বাচন। যার সাথে আমাদের শুধু গণতান্ত্রিক উত্তরণই জড়িত নয় আমাদের ভবিষ্যৎ পুরোপুরি জড়িত।

 

তিনি আরো বলেন, আমাদের স্থিতিশীলতা সামাজিক শান্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভাবমূর্তি আমাদের ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ কর্মসংস্থান সবকিছু জড়িত। এই যে বড় একটি বিষয় এটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা সবাই ইউনাইটেড থেকে কাজ করব।

 

তিনি আজ শনিবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিম এর সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

 

সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ এর সভাপতিত্বে সহকারী রিটার্নিং কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network