1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

 

সে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে শনিবার রাতে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় অন্য আসামীরা হলেন হৃদয় ( ২৫), রানা (২৭)।

 

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের ঘরের পাশে পুকুরপাড় সংলগ্ন বাগানে নিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন করে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যায় বখাটেরা। পরে ঘটনার জানাজানি হলে কোন ধরনের মামলা না করার জন্য ওই কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগ করেন আসামীরা। পরে শনিবার রাতে ৩জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, এমন একটি ঘটনা শুনেছি। তদন্ত করে যদি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে সত্যতা পাওয়া যায় তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, গণধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে তিনজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারনামীয় আসামী ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network