1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তারেক রহমানকে বরণে গোটা বরিশালবাসী অপেক্ষায় রয়েছে : শিরিন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার ও বাল্কহেড জব্দ ফেসবুকে প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তির অভিযোগে ভোলায় মামলা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের খরচের তদন্ত চান ধর্মমন্ত্রী সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবার বা‌ড়ি সি‌লে‌টে পটুয়াখালীতে ৮ কেজির দাতিনা মাছ ৪০ হাজার টাকায় বিক্রি বরিশাল-ঢাকা মহাসড়কে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, শিক্ষার্থীসহ আহত ২৬ উজিরপুরে জমি বিরোধে হামলা নারীসহ আহত-৪

তারেক রহমানকে বরণে গোটা বরিশালবাসী অপেক্ষায় রয়েছে : শিরিন

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, আগামী বুধবার ৪ ফেব্রুয়ারি চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসবেন।

 

তার এ আগমনকে ঘিরে বরিশাল বিভাগের ৮ টি ইউনিট সমানভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে বিভাগের ২১ আসনের প্রার্থী ও ইউনিট নেতৃবৃন্দের সাথে বৈঠক সম্পন্ন করে বিভিন্ন কাজে উপকমিটি গঠন করে দেওয়া হয়েছে, যারা তাদের কাজগুলো করে যাচ্ছেন। সমাবেশকে সফল করতে বিভাগজুড়ে প্রচারণার কার্যক্রম চলমান রয়েছে, প্রশাসনের সাথে কথা বলে বর্তমানে বরিশাল নগরের ঐতিহাসিক বেলস্ পার্কের মাঠ ও মঞ্চ প্রস্তুতে কাজ চলমান রয়েছে।

 

তিনি বলেন, তারেক রহমান আকাশপথে হেলিকপ্টারযোগে বুধবার সকালে দীর্ঘ ২০ বছর পর বরিশালে আসবেন এবং সমাবেশে বক্তব্য দিয়ে একইভাবে ফিরে যাবেন।

 

শিরিন বলেন, গত ১৭ বছর গণমাধ্যমকর্মীদের সাহায্য সহযোগিতায় তারুণ্যের সমাবেশসহ বিভাগীয় সমাবেশগুলো আমরা করেছি। এখনও আমরা গণমাধ্যমের সহযোগিতা চাচ্ছি যাতে আমাদের বরিশালের সমাবেশ বিপুল মানুষের সমাগমের মধ্য দিয়ে ঐতিহাসিক এবং সফল করতে পারি।

 

তিনি আরও বলেন, বরিশালের বিভাগীয় সমাবেশ বেলা ১১টায় শুরু হবে এবং সেই মঞ্চে বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে আমাদের নেতা তারেক রহমান বক্তব্য রাখবেন। তাকে বরণ করার জন্য আমরাসহ গোটা বরিশালবাসী অপেক্ষায় রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network