1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে গভীর নলকূপ থেকে বের হচ্ছে ‘গ্যাস’ অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের পর স্কুলছাত্রীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার দশমিনায় তেঁতুলিয়ার তীব্র স্রোতে হাজিরহাটে ভয়াবহ নদীভাঙন, বিলীন ২০ কবর ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক! সঙ্গীসহ গ্রেপ্তার ২, উদ্ধার ৮ পিস ইয়াবা কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য বানারীপাড়ায় আমৃত্যু সংগ্রামী এক মায়া রাণী দাসের গল্প জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

‎নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিএনপিতে যোগদান করেছেন টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির শতাধিক নেতাকর্মী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর টিঅ্যান্ডটি বাজারে অনুষ্ঠিত বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

জানা যায়, ‎টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা এলাকার ১০টি ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি থেকে বিএনপির জনসভায় এসে যোগদান করেন।

‎এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদের সাদরে গ্রহণ করেন এবং তাদেরকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।

‎জাতীয় পার্টির রাজনীতি ছেড়ে এসে সদ্য বিএনপিতে যোগদানকৃতদের উদ্দেশ্যে সালাহউদ্দিন সরকার বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলকে আরো বেগবান করতে ভূমিকা রাখবেন। আমিও আপনাদের পাশে সব সময় থাকবো।

এ সময় বিএনপির টঙ্গী পূর্ব থানা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network