1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতার ছেলে, জামায়াতে যুবলীগ নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতার ছেলে, জামায়াতে যুবলীগ নেতা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ডেস্ক সংবাদ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমিরের ছেলে বিএনপিতে এবং ইউনিয়ন যুবলীগের এক নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম বিএনপিতে যোগদান করেন। এসময় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলীর হাতে ফুলের তোড়া দেন তিনি।

 

এর আগে গত ৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে গিয়ে জামায়াতে যোগদান করেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১১ দলীয় জোটের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান তাকে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

আব্দুল কুদ্দুস উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের ছেলে। সে উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় দায়ের হওয়া মামলার আসামি।

 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান আলী জানান, আব্দুল কুদ্দুসের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজনসহ বিএনপির আরো ৪৭ জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে যোগদান করেছেন।

যোগদানকারীরা সবাই দীর্ঘদিন যাবত পদ-পদবি বঞ্চিত হয়ে নিজ দলে নিষ্ক্রিয় ছিলেন। জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি আস্থা রেখে তারা জামায়াতে যোগদান করেছেন। এটা দোষের কিছু নয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network