1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আগামীকাল - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

বরিশালে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আগামীকাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের নেতা ডা. শফিকুর রহমান আগামীকাল (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এসময় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য রাখবেন।

 

 

জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। একই দিনে জামায়াত আমির পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি সফর করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

 

 

দলীয় সূত্র জানায়, জামায়াত আমিরের মেহেন্দিগঞ্জ আগমন ও জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভার সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন।

 

 

স্থানীয় জামায়াত নেতাদের মতে, এই সফর কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। জনসভায় দেশ ও জাতির চলমান সংকট, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অধিকার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হবে।

 

 

জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমির ও বরিশাল–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। এই জনসভা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।”

 

 

তিনি জনসভা সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের দায়িত্বশীল মহলের প্রতি নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

 

উল্লেখ্য, ডা. শফিকুর রহমানের এ সফর মেহেন্দিগঞ্জে তাঁর প্রথম আগমন। এর আগে জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আযম ও মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী একবার আরসি কলেজ মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন।

এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মেহেন্দিগঞ্জ সফর করেছিলেন। বেগম জিয়ার সফরের পর এটিই প্রথম কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মেহেন্দিগঞ্জ আগমন।

মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রবীণ বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান আমাদের অবহেলিত জনপদে আসছেন—এটি আমাদের জন্য গর্বের।” তরুণ ভোটার রিয়াজুল ইসলাম বলেন, “ডা. শফিকুর রহমানের মতো একজন জাতীয় নেতার আগমন আমাদের জন্য সম্মানের।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network