1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে বিএনপির ধানের শীষের নির্বাচনী জনসভা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

ইন্দুরকানীতে বিএনপির ধানের শীষের নির্বাচনী জনসভা

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।  উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান সিরিন। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল। ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, “আপনাদের ভোটে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে ইন্দুরকানী উপজেলাকে তার ঐতিহাসিক নাম ‘জিয়ানগর’ হিসেবে পুনঃনামকরণ করা হবে। এই জনপদকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে। গরিব ও মেহনতী মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের অর্থ আর কোনো লুটেরাদের পকেটে যেতে দেওয়া হবে না।

 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইন্দুরকানীর স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কৃষকদের সুদমুক্ত ও সহজ শর্তে ঋণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। এ সময় তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগীর, চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ করিম ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network