1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ পিরোজপুর -১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি মনোনীত ধানের শীষের  প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল ৪ টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

এ জনসভায় জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও সাবেক সদস্য এডভোকেট আবুল কালাম আকন, পৌর  বিএনপি সভাপতি শেখ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, যুবদলের আহ্বায়ক মারুফ হাসান ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসভায় বক্তারা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
জনসভার পরে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network