1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় জালভোট দেওয়ার চেষ্টা, আটক ২ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

কলাপাড়ায় জালভোট দেওয়ার চেষ্টা, আটক ২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় জালভোট দেওয়ার চেষ্টার অপরাধে দুজনকে ও গোপন কক্ষে ছবি তোলার অপরাধে একজনকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টার দায়ে তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগকে (৪৬) আটক করা হয়।

 

অপরদিকে সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসাকেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামে একজনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network