1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে উৎসবমুখর ও সুষ্ঠুভাবে ভোট সম্পুন্ন, চলছে গণনা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

পিরোজপুরে উৎসবমুখর ও সুষ্ঠুভাবে ভোট সম্পুন্ন, চলছে গণনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৩টি সংসদীয় আসনের ৪১৮ টি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এবং প্রশাসনিক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোটগ্রহণকে কেন্দ্র করে ভোটকেন্দ্র গুলোর আশেপাশে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

আজ সকাল ৯ টায় সংবাদ সংগ্রহে ভোটকেন্দ্র পরিদর্শনকালে পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

অন্যদিকে, সকাল সাড়ে ৯টায় পিরোজপুর পৌরসভার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাসস এর সাথে কথা হয়, পিরোজপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইশরাক এর সাথে।

তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন অনিয়মের সংবাদ আমরা পাইনি।

সকাল দশটায় সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জর্জ হাই স্কুল ভোটকেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের ৩ টি সংসদীয় আসনে ৪১৮টি ভোটকেন্দ্রে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও কোস্টগার্ডসহ ৮ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালন করছেন ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচনের সার্বিক বিষয়ে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের স্বার্থে পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে ৮ হাজারের অধিক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এছাড়া ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

উল্লেখ্য, এবারের নির্বাচনে পিরোজপুরের ৩ টি সংসদীয় আসনে ৭টি উপজেলায় মোট ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ৫ লাখ ২৫ হাজার ৬৩ জন পুরুষ ভোটার এবং ৫ লাখ ১৭ হাজার ৭৬৩ জন নারী ভোটার। এই ৩টি আসনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network