1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অস্থায়ী স্টলে চলছে ভোট গ্রহণ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

অস্থায়ী স্টলে চলছে ভোট গ্রহণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিদেক : গাজীপুর ৩ আসনের  কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে খোলা মাঠে অস্থায়ী স্টলে চলছে ভোটগ্রহণ।  বিদ্যালয়ে দু’টি কেন্দ্র। একটি পুরুষ ও একটি মহিলা। বিদ্যালয়ের একমাত্র ভবনের গ্রহণ করা পুরুষদের ভোট গ্রহণ। আর নারীদের জন্য খোলা মাঠে তৈরি করা হয় অস্থায়ী  কেন্দ্র। এ কেন্দ্রে সকাল থেকে ২ হাজার ৫২ জন নারী ভোটারের ভোট গ্রহণ চলছে।

সরজমিন  দেখা যায়, শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে বিদ্যালয়। বিদ্যালয়ে কেন্দ্র রয়েছে পুরুষ ও একটি নারী। পুরুষ কেন্দ্রের ভোট গ্রহণ চলছে বিদ্যালয়ের একমাত্র ভবনে। নারী ভোটারদের ভোট কেন্দ্রে নাই এখানে।  ডেকোরেটর ভাড়া করে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। কেন্দ্রের সাথে রয়েছে বসত বাড়ি। স্থানীয় লোকজন প্রকাশ্যে ঘোরাফেরা করছে। স্থানীয়দের মতে এভাবে খোলা মাঠে অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোটগ্রহণ  অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের এক পাশে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে দুইজন আনসার সদস্য। নেই কোনো সীমানা বাউন্ডারি। ভোটগ্রহণ কর্মকর্তা ও পোলিং এজেন্টদের অভিযোগ, নাই কোনো বিদ্যুত ব্যাবস্থা তাই প্রচন্ড গরমে অস্থির তারা।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রের জন্য কোনো ভবন নেই। একটি মাত্র ভবনে চলছে পুরুষ কেন্দ্রের ভোটগ্রহণ। কেন্দ্রের উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্যান্ডেল তৈরি করে কেন্দ্র বানানো হয়েছে। তৈরি করা কেন্দ্রে সকাল থেকে চলছে ভোট গ্রহণ। আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত সদস্যরা তৎপর রয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নাসির আহমেদ বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কর্ণপুর মহিলা কেন্দ্রে খোলা মাঠে কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণ করলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, কর্ণপুর বিদ্যালয় পর্যাপ্ত অবকাঠামো নেই। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সহ আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network