1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পছন্দের প্রার্থীকে ভোট দিলেন ১১০ বছরের বাজিত খান - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

পছন্দের প্রার্থীকে ভোট দিলেন ১১০ বছরের বাজিত খান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে ১১০ বছর বয়সি বাজিত খান ওরফে ময়না খান গাজীপুর-৩ আসনের হয়দেবপুর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। নাতিদের সহায়তায় ভোটকেন্দ্রে আসেন তিনি।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ১১০ বছর বয়সি বাজিত খান। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মৃত গফুর খানের ছেলে।

 

ভোট দেওয়ার পর বাজিত খান বলেন, ‘প্রতিবেশী ও নাতিদের সহযোগিতায় ভোট দিয়েছি।’

 

তিনি বলেন, ‘এটিই হয়তোবা জীবনের শেষ ভোট। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। কেন্দ্রের অফিসার ভোট দিতে সহযোগিতা করেছেন।

 

আমি তেমনভাবে চোখে দেখি না। মার্কা বলার পর তারা সহযোগিতা করছেন।

 

তার নাতি বলেন, ‘গতকালই দাদা ভোট দেবে বলে জানান। তাই ভোট শুরু হওয়ার পর সকালে তাকে নিয়ে কেন্দ্রে এসেছি। কেন্দ্রের ভেতর প্রবেশ করার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network