ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুর-২ আসনের ভা-ারিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ কার্যক্রম কোনো বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শহরের ভা-ারিয়া বিহারি লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩২১৭। দুপুর ১২ টায় প্রিজাইডিং অফিসারের দেয়া তথ্য অনুযায়ি ১১৮৫ ভোট কাস্ট হয়েছে। অথাৎ মোট ভোটারের প্রায় ৩৭% ভোট কাস্ট হয়েছে। ভা-ারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০% ভোট কাস্ট হয়েছে। তবে ওই কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঞ্জু বেগম নামের এক গৃহণি এ কেন্দ্রে ভোট দিতে দেখেন তার ভোট দেয়া হয়ে গেছে বলে তিনি জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আগেও ভোট দিতে পারিনি এবারেও ভোট দিতে পারলাম না।
নিজা ভা-ারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছেন। ভোটারদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। সেখানেও ৩২% ভোট কাস্ট হয়েছে।
ভা-ারিয়া উপজেলায় মোট ১,৪৩,৪৩২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২,০৭৩ এবং মহিলা ভোটার ৭১,৩৫৯। ভা-ারিয়া উপজেলায় ৫৬ টি ভোট কেন্দ্র থাকলেও ১৮ ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার জানান, হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে একজন ভূয়া পর্যবেক্ষককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনি। এছাড়া কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।