1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আস্থার প্রতিদান কাজে দিতে চাই-অহম্মেদ সোহেল মনজুর - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

আস্থার প্রতিদান কাজে দিতে চাই-অহম্মেদ সোহেল মনজুর

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯ হাজার ২৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন মোট ১ লাখ ৬ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম বিন সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ১৪৪ ভোট। এ আসনে ১৬৬টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন।

বিজয়ের পর আহমদ সোহেল মনজুর সুমন বলেন, আমার প্রতি সাধারণ মানুষের যে আস্থা, ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তার যথাযথ প্রতিদান উন্নয়নমূলক কাজের মাধ্যমেই দিতে চাই। জনগণের বিশ্বাস অর্জন করা যেমন কঠিন, তেমনি সেই বিশ্বাস ধরে রাখা আরও বড় দায়িত্ব। আর সেই দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, মানুষ আমাকে যে আস্থা দিয়েছে, তা শুধু ভোটের ফল নয় এটি একটি নৈতিক দায়িত্ব। আমি চাই, আমার প্রতিটি কাজের মাধ্যমে সেই আস্থার মর্যাদা রক্ষা করতে। তিনি মনে করেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনসেবা, ব্যক্তিস্বার্থ নয়। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করার কথাও জানান তিনি।

অহম্মেদ সোহেল মনজুর আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উন্নয়নের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এই এলাকা আমাদের সবার। উন্নয়নও সবার জন্য হতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network