1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরের- ২ আসনে ৭ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ প্রার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

পিরোজপুরের- ২ আসনে ৭ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ প্রার্থী

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভা-ারিয়া-কাউখালী ও নেছারাবাদ) আসনে অংশ নেন মোট সাতজন প্রার্থী। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী বৈধ মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে এ আসনে পাঁচজন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতের ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর মধ্যে।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী। এই দুই প্রার্থী ছাড়া বাকি পাঁচজন প্রার্থী কাঙ্ক্ষিত ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত বাতিল হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ফয়সাল খান, বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন, গণঅধিকার পরিষদ সমর্থিত আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি মনোনীত মাহিবুল হোসেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভা-ারিয়া, কাউখালী ও নেছারাবাদের প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা উল্লেখযোগ্য অভিযোগ পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network