1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা - ছারছীনার পীর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- বিশুদ্ধ আক্বীদা মুসলিম জীবনের মূল চাবিকাঠি। কারণ আমলের চেয়ে আক্বীদার গুরুত্ব অনেক বেশী। আক্বীদা ছহীহ বা শুদ্ধ না হলে কোন আমলই আল্লাহর কাছে কবুল হবে না। আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা। আমাদের পূর্বসূরীগণ ঈমান-আকীদার বিষয়ে অত্যন্ত মজবুত ছিলেন। তাঁরা চিন্তা-চেতনা, আদর্শ-আক্বীদা ও ঐতিহ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে পাহাড়ের মতো অটল-অবিচল ছিলেন। আমাদের পূর্বসূরীদের দেখানো পথ-মতের অনুসরণ ও অনুকরণ করে জীবনকে সৌন্দর্যমন্ডিত করা উচিত ।

 

ছারছীনা শরীফের পীরে কামেল, মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর ৩৬ তম ইন্তেকাল বার্ষিকী উদযাপন উপলক্ষে (১৪ ফেব্রুয়ারি) শনিবার ছারছীনা দরবার শরীফের জামে মসজিদে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় শাখার উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী খতমে শবীনা, কিরাত, হামদ-না’ত, ও বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

 

ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রূহুল আমিন আফসারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামীম, নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ মফিজ উদ্দীন সহ ছারছীনা মাদ্রাসার আসাতিজায়ে কেরাম ও ছাত্রবৃন্দ প্রমূখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network