নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার ভোর রাত ৪ টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোঃ রুহুল আমিন নামে এক কৃষকের বসতঘর ও কৃষি কাজে ব্যবহৃত সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলার মিরুখালি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়শৌলা গ্রাম এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার বসবাসরত ঘর, কৃষিযন্ত্র ও প্রয়োজনীয় আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় মঠবাড়িয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।