1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময়ের নির্বাচনী দায়িত্ব পালন শেষে সহকর্মীদের সঙ্গে তাদের এই আনন্দঘন মুহূর্ত নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে দীর্ঘ সময় ধরে চলে ভোট গণনা। গণনা শেষে ফলাফল ঘোষণার পর পাটগ্রাম উপজেলার কাউয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য গানের তালে তালে নাচে মেতে ওঠেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, দীর্ঘ সময়ের ডিউটির ক্লান্তি কাটিয়ে পুলিশ ও আনসার সদস্যরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করছেন। কেউ কেউ একে দীর্ঘ দায়িত্ব পালনের পর মানসিক স্বস্তির প্রকাশ হিসেবে দেখছেন।

উচ্ছ্বাসে অংশ নেওয়া আনসার সদস্য জাকির ইসলাম বলেন, ফলাফল ঘোষণার পর কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উৎসাহেই তারা কিছুক্ষণ উদযাপন করেন। তিনি আরও জানান, ‘কাজ শেষ, এবার একটু আনন্দ করে বিদায়’– এমন প্রস্তাব থেকেই তারা নাচে অংশ নিয়েছিলেন। উপস্থিত আরেক সদস্য শরীফ সেই মুহূর্তটি ভিডিও ধারণ করেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্নও তুলেছেন। এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে তার কাছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network