1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ , ধর্ষক গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ , ধর্ষক গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার। জানা যায়, উপজেলার আমরাজুড়ী ইউনিয়েনের আবু সোহরাব হাওলাদার ২২ বছরের বাক্ প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের স্বীকার হয়। ধর্ষক একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র অটোগাড়ি চালক রমজান আলী (২৭)।

মামালার অভিযোগ সূত্রে জানা যায় গত ১৬ ফেব্রুয়ারী বিকেলে আসামীর বাড়িতে তার বাবা, মা, স্ত্রী সহ অন্য কোন লোকজন না থাকার সুযোগে রাস্তা থেকে ফুসলিয়ে আসামীর ঘরের পিছনের বারান্দায় চৌকিতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষকের স্ত্রী সুখি আক্তার হঠাৎ ঘরে এসে পড়ে এই ধর্ষনের দৃশ্য দেখে ফেললে ধর্ষক লম্বট রমজান দৌড়ে পালিয়ে যায়। পড়ে ধর্ষিতা নারী তার বাড়িতে গিয়ে মা বাবাকে জানালে মা হালিমা বেগম বাদী হয়ে কাউখালী থানায় ধর্ষণের অভিযোগ করেন।

পুলিশ অভিযুক্ত আমলে নিয়ে নিয়মিত মামলার রুজু করেন এবং ধর্ষক রমজানকে গ্রেফতার করে। এব্যপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেয়ে আমরা আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করি এবং ধর্ষণের স্বীকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতলে প্রেরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network