1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন আহম্মদ সোহেল মনজুর সুমন, এলাকায় আনন্দের জোয়ার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন আহম্মদ সোহেল মনজুর সুমন, এলাকায় আনন্দের জোয়ার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত জনপ্রিয় নেতা আহম্মদ সোহেল মনজুর সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করায় এলাকায় বইছে আনন্দের জোয়ার।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এই নতুন দায়িত্ব প্রাপ্তি এলাকাবাসীর জন্য এক বড় প্রাপ্তি। এলকাবাসীর দাবী পিরোজপুরসহ সারা দেশের গৃহায়ন ও অবকাঠামো খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হোক।

নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভায় কারা দায়িত্ব পাচ্ছেন এ নিয়ে দক্ষিণাঞ্চলজুড়ে চলছিল জোর আলোচনা ও প্রত্যাশা। পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী- নেছাড়াবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত এই তরুণ মেধাবী সংসদ সদস্যকে মন্ত্রিসভায় দেখতে চেয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। অবশেষে তাদের সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটল মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে।
আহম্মদ সোহেল মনজুর সুমনের রাজনৈতিক পটভূমিও সমৃদ্ধ। তার পিতা নূরুল ইসলাম মঞ্জুর ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, পিরোজপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান। তিনি ১৯৯৬ সালে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামিম সাঈদী-কে পরাজিত করে বিজয় অর্জন করেন। মানুষ এই জয়কে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন।
ভা-ারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির আকন বলেন, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও ব্যক্তিগত যোগ্যতার সমন্বয়ে প্রতিমন্ত্রী হিসেবে আহম্মদ সোহেল মনজুর সুমনের দায়িত্ব গ্রহণ দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন গতি আনবে। অবকাঠামো, শিক্ষা ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।

ভা-ারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মানান বলেন, পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত আহম্মদ সোহেল মনজুর সুমনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্তি এলাকার জন্য গর্বের বিষয়। আমরা আশা করি তার নেতৃত্বে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৃহায়ন ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন এটাই স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network